বন্ধ পাটকল চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, অনেকগুলো পাটকল চালু হয়েছে আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা হলে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশি বিদেশি ব্যবসায়ী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পাটশিল্পকে এগিয়ে নিতে সব ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ পাটকলগুলো চালু করা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলে অগ্রগতি নেওয়া হবে। এ সময় প্রতিমন্ত্রী আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র, মসলিন কাপড় তৈরির বিভিন্ন ধাপ চরকা দিয়ে কাপাস তুলা থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় তৈরির কাজ, গ্যালারীতে রাখা মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ের প্রদর্শনী ঘুরে দেখেন। 

বন্ধ পাটকল চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, অনেকগুলো পাটকল চালু হয়েছে আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা হলে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশি বিদেশি ব্যবসায়ী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পাটশিল্পকে এগিয়ে নিতে সব ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ পাটকলগুলো চালু করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলে অগ্রগতি নেওয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রী আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র, মসলিন কাপড় তৈরির বিভিন্ন ধাপ চরকা দিয়ে কাপাস তুলা থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় তৈরির কাজ, গ্যালারীতে রাখা মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ের প্রদর্শনী ঘুরে দেখেন। 

‎এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow