বন্যার্তদের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন নগর যুবদলের সংগঠক ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক এন বোরহান উদ্দিন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, সুপেয় পানি ও নগদ অর্থ বিতরণ করেন। সোমবার (১৩ জুলাই) বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ উপকূলীয় ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন তিনি। এ সময় শত শত পানিবন্দি ও দুর্গত মানুষ শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং নগদ অর্থ সহায়তা গ্রহণ করেন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত বাঁশখালীর বিভিন্ন এলাকায় এখনো অনেক পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়েছে আসবাবপত্র ও খাদ্যসামগ্রী। বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জিনিসের সংকটে থাকা এসব মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন এন বোরহান উদ্দিন। ত্রাণ বিতরণকালে এন বোরহান উদ্দিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা ও মানবিক আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রাথমিকভাবে এক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন নগর যুবদলের সংগঠক ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক এন বোরহান উদ্দিন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, সুপেয় পানি ও নগদ অর্থ বিতরণ করেন।
সোমবার (১৩ জুলাই) বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ উপকূলীয় ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন তিনি। এ সময় শত শত পানিবন্দি ও দুর্গত মানুষ শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং নগদ অর্থ সহায়তা গ্রহণ করেন।
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত বাঁশখালীর বিভিন্ন এলাকায় এখনো অনেক পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়েছে আসবাবপত্র ও খাদ্যসামগ্রী। বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জিনিসের সংকটে থাকা এসব মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন এন বোরহান উদ্দিন।
ত্রাণ বিতরণকালে এন বোরহান উদ্দিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা ও মানবিক আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রাথমিকভাবে এক হাজার বন্যাকবলিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, ‘বাঁশখালীর মানুষ ভয়াবহ দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
এন বোরহান উদ্দিন আরও বলেন, ‘শুধু ত্রাণ বিতরণ নয়, পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও সহযোগিতা করার চেষ্টা করব। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
তিনি বলেন, ‘দুর্যোগের সময় দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাই।’
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার মতো দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও আর্থিক সহায়তা দুর্গত মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়। এমন উদ্যোগে অনেক অসহায় পরিবার সাময়িকভাবে হলেও দুর্ভোগ কাটিয়ে উঠতে পারছে।
এদিকে বাঁশখালীতে এখনো বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানির নিচে রয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, কৃষিজমি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। এতে কৃষক ও মৎস্যচাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখনো ফিরেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসন, বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসা সহায়তার প্রয়োজনের কথা জানিয়েছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?