বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বরগুনা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি’র বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বরগুনা সদর থানাধীন দক্ষিণ লাকুড়তলা ০৩ নং ওয়ার্ডের জনৈক মোঃ আব্বাস উদ্দিন তালুকদারের চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১.মোঃ সাকিব কাজী (২০), পিতা- মোঃ মোফাজ্জেল কাজী। ২.মোঃ জাকারিয়া হাওলাদার (২০), পিতা- মোঃ ফরহাদ হাওলাদার। আসামী দু'জনেই চরকগাছিয়া-গাবতলা, ০৯ নং ওয়ার্ড, ০৬ নং বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকগাছিয়া-গাবতলা এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০ টাকা। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) অসীম বিশ্বাস।তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার জানান, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদ

বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বরগুনা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি’র বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বরগুনা সদর থানাধীন দক্ষিণ লাকুড়তলা ০৩ নং ওয়ার্ডের জনৈক মোঃ আব্বাস উদ্দিন তালুকদারের চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১.মোঃ সাকিব কাজী (২০), পিতা- মোঃ মোফাজ্জেল কাজী। ২.মোঃ জাকারিয়া হাওলাদার (২০), পিতা- মোঃ ফরহাদ হাওলাদার। আসামী দু'জনেই চরকগাছিয়া-গাবতলা, ০৯ নং ওয়ার্ড, ০৬ নং বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকগাছিয়া-গাবতলা এলাকার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০ টাকা।

অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) অসীম বিশ্বাস।তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার জানান, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow