বরিশালে যাচ্ছেন তথ্যমন্ত্রী
দায়িত্ব পাওয়ার পর চারদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল নিজ নির্বাচনী এলাকায় যাবেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত পত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেস ক্লাব থেকে গৌরনদীর উদ্দেশে সড়ক পথে যাত্রা শুরু করবেন। রাত দশটায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপি নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা প্রদান করবেন। রাত ১২টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাত সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। একই দিন দুপুর দুইটায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বিকেল চারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদী অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনু
দায়িত্ব পাওয়ার পর চারদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল নিজ নির্বাচনী এলাকায় যাবেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত পত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেস ক্লাব থেকে গৌরনদীর উদ্দেশে সড়ক পথে যাত্রা শুরু করবেন। রাত দশটায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপি নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা প্রদান করবেন। রাত ১২টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাত সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। একই দিন দুপুর দুইটায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বিকেল চারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদী অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকায় ফিরবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।