বরিশালে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে ঈদুল ফিতর উদযাপন করছে ১০ হাজারের বেশি পরিবার। চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন আনজুমানে জাহাগীরিয়া শাহসূফি মমতাজিয়া ট্রাস্টের প্রধান সমন্বয়ক ও দক্ষিণ সাগরদী মৃধা বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. গোলাম রব্বানী (আখি সাহেব)। এ জামাতে তাজকাঠি শাহ সূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, রূপাতলী খান বাড়ি শাহসূফি মমতাজিয়া আরজ আলী খান জামে মসজিদ, দক্ষিণ সাগরদী মৃধা বাড়ি শাহ্ সূফি মমতাজিয়া জামে মসজিদ হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদ, গ্যাস্টারবাইন মুন্সি বাড়ি শাহ্সুফি মমতাজিয়া ময়জুদ্দিয়া হাশেমীয়া জামে মসজিদ, জিয়া সড়ক এলাকার জিয়া সড়ক শাহ্ সূফি মমতাজিয়া  মসজিদ, ঝালকাঠি উত্তম নগর শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, বাবুগঞ্জ মাধব পাশা দুয়ারী বাড়ি শাহ্সূফি মমতাজি

বরিশালে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে ঈদুল ফিতর উদযাপন করছে ১০ হাজারের বেশি পরিবার। চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন আনজুমানে জাহাগীরিয়া শাহসূফি মমতাজিয়া ট্রাস্টের প্রধান সমন্বয়ক ও দক্ষিণ সাগরদী মৃধা বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. গোলাম রব্বানী (আখি সাহেব)। এ জামাতে তাজকাঠি শাহ সূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, রূপাতলী খান বাড়ি শাহসূফি মমতাজিয়া আরজ আলী খান জামে মসজিদ, দক্ষিণ সাগরদী মৃধা বাড়ি শাহ্ সূফি মমতাজিয়া জামে মসজিদ হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদ, গ্যাস্টারবাইন মুন্সি বাড়ি শাহ্সুফি মমতাজিয়া ময়জুদ্দিয়া হাশেমীয়া জামে মসজিদ, জিয়া সড়ক এলাকার জিয়া সড়ক শাহ্ সূফি মমতাজিয়া  মসজিদ, ঝালকাঠি উত্তম নগর শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, বাবুগঞ্জ মাধব পাশা দুয়ারী বাড়ি শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, সিকদার বাড়ি শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, কেদারপুর হাওলাদার বাড়ি শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তালুকদার চর শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, চর কেউটিয়া চৌকিদার বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদ এবং বরিশাল সদর উপজেলার পতাং ডৌয়াতলা বাজার গুচ্ছগ্রাম শাহ্সূফী মমতাজিয়া জামে মসজিদসহ জেলার প্রায় ৭০টি মসজিদে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ হাজার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে বলে জানান, আনজুমানে জাহাগীরিয়া শাহসূফি মমতাজিয়া ট্রাস্টের প্রধান সমন্বয়ক মাওলানা মো. গোলাম রব্বানী। তিনি বলেন, পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে মিলিয়ে ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা উদযাপন করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow