বরুণের বিপরীতে বিশেষ রূপে ফিরছেন কৃতি শ্যানন!

বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা ডেভিড ধাওয়ানের আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরের ত্রিভুজ প্রেমের সমীকরণ নিয়ে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। সিনেমার উত্তাপ আরও বাড়িয়ে দিতে পোস্ট-ক্রেডিট দৃশ্যে যোগ দিচ্ছেন বলিউড ডিভা কৃতি শ্যানন। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমার শেষে একটি বিশেষ এনার্জিটিক নাচের দৃশ্যে বরুণের সঙ্গে তাল মেলাবেন কৃতি শ্যানন। এই গানটিকে একটি ‘বিগ ফিনালে’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। গত ১৬ এপ্রিল, ২০২৬ তারিখে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। শুধু বরুণ বা কৃতি নন, এই ধামাকা গানে তাদের সঙ্গে দেখা যাবে অভিনেতা মনিষ পলকেও। পরিচালক ডেভিড ধাওয়ানের মতে, দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে হাসিমুখে বিদায় জানাতে এই গানটিতে থাকবে ভরপুর কমেডি টুইস্ট।  তিনি বলেন,’এটি একটি পিওর পার্টি সং হতে চলেছে। জনাকীর্ণ ড্যান্স ফ্লোর, নিয়ন-আলোর ঝলকানি আর দুর্দান্ত বিটে দর্শকরা মাতোয়ারা হবেন।‘ এদিকে সম্প্রতি উন্মোচিত হয়েছে সিনেমার প্রথম ঝলক, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। টিজারে দ

বরুণের বিপরীতে বিশেষ রূপে ফিরছেন কৃতি শ্যানন!

বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা ডেভিড ধাওয়ানের আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরের ত্রিভুজ প্রেমের সমীকরণ নিয়ে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। সিনেমার উত্তাপ আরও বাড়িয়ে দিতে পোস্ট-ক্রেডিট দৃশ্যে যোগ দিচ্ছেন বলিউড ডিভা কৃতি শ্যানন।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমার শেষে একটি বিশেষ এনার্জিটিক নাচের দৃশ্যে বরুণের সঙ্গে তাল মেলাবেন কৃতি শ্যানন। এই গানটিকে একটি ‘বিগ ফিনালে’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। গত ১৬ এপ্রিল, ২০২৬ তারিখে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। শুধু বরুণ বা কৃতি নন, এই ধামাকা গানে তাদের সঙ্গে দেখা যাবে অভিনেতা মনিষ পলকেও।
পরিচালক ডেভিড ধাওয়ানের মতে, দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে হাসিমুখে বিদায় জানাতে এই গানটিতে থাকবে ভরপুর কমেডি টুইস্ট। 

তিনি বলেন,’এটি একটি পিওর পার্টি সং হতে চলেছে। জনাকীর্ণ ড্যান্স ফ্লোর, নিয়ন-আলোর ঝলকানি আর দুর্দান্ত বিটে দর্শকরা মাতোয়ারা হবেন।‘

এদিকে সম্প্রতি উন্মোচিত হয়েছে সিনেমার প্রথম ঝলক, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। টিজারে দেখা যায়, ভিন্ন দুই মায়ের দুই শিশু আলোচনা করছে তাদের বাবার নাম ও জন্মদিন হুবহু এক! এই ‘ডাবল ট্রাবল’ প্রেমের গল্পই মূলত সিনেমার প্রাণ।

আসন্ন এই সিনেমায় বরুণ এর পাশাপাশি পূজা হেগড়ে, মৃণাল ঠাকুর, মৌনি রায়, রোহিত সারাফ, জিমি শেরগিল, চাঙ্কি পান্ডে, মনিষ পল, রাজেশ কুমার সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২২ মে, ২০২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাবে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’।

অন্যদিকে, কৃতি শ্যানন ভক্তদের জন্য রয়েছে আরও একটি সুখবর। তাকে দেখা যাবে ‘ককটেল ২’ ছবিতে। হোমি আদাজানিয়া পরিচালিত এই স্পিরিচুয়াল সিক্যুয়েলে কৃতির সঙ্গে থাকছেন শাহিদ কাপুর এবং রাশমিকা মান্দান্না। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ জুন, ২০২৬ তারিখে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow