বর্ষায় ঘরের দরজায় ভিনিগার কেন স্প্রে করবেন
ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে এখন অনেকেই রাসায়নিক ক্লিনারের বদলে প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করছেন। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় উপাদান হলো সাদা ভিনিগার। রান্নাঘরে সহজেই পাওয়া যায় এমন এই উপাদান শুধু রান্না বা বাথরুম পরিষ্কারেই নয়, ঘরের মূল প্রবেশপথ পরিষ্কার রাখতেও ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘরের দরজার সামনে ভিনিগার স্প্রে করার একটি সহজ হ্যাক বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই দাবি করছেন, এটি পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে, আবার কেউ কেউ একে ঘরের ইতিবাচক পরিবেশ বজায় রাখার উপায় বলেও মনে করেন। ভিনিগার স্প্রে করুন দরজার আশপাশে ভিনিগার কেন পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে? বিশেষজ্ঞদের মতে, সাদা ভিনিগারের তীব্র গন্ধ অনেক ধরনের পোকামাকড়ের জন্য অস্বস্তিকর। তাই এটি দরজার আশপাশে স্প্রে করলে পিঁপড়া, মাকড়সা, তেলাপোকা ও অন্যান্য ছোট পোকা সেই পথ এড়িয়ে চলতে পারে। বিশেষ করে বর্ষাকাল ও গরমের সময়ে যখন পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, তখন এই ঘরোয়া উপায়টি বেশ কার্যকর হতে পারে। তবে মনে রাখতে হবে, এটি কোনো কীটনাশকের বিকল্প নয়। বরং পোকামাকড়ের প্রবেশ কমাতে একটি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে। যে
ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে এখন অনেকেই রাসায়নিক ক্লিনারের বদলে প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করছেন। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় উপাদান হলো সাদা ভিনিগার। রান্নাঘরে সহজেই পাওয়া যায় এমন এই উপাদান শুধু রান্না বা বাথরুম পরিষ্কারেই নয়, ঘরের মূল প্রবেশপথ পরিষ্কার রাখতেও ব্যবহার করা হচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘরের দরজার সামনে ভিনিগার স্প্রে করার একটি সহজ হ্যাক বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই দাবি করছেন, এটি পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে, আবার কেউ কেউ একে ঘরের ইতিবাচক পরিবেশ বজায় রাখার উপায় বলেও মনে করেন।
ভিনিগার স্প্রে করুন দরজার আশপাশে
ভিনিগার কেন পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে?
বিশেষজ্ঞদের মতে, সাদা ভিনিগারের তীব্র গন্ধ অনেক ধরনের পোকামাকড়ের জন্য অস্বস্তিকর। তাই এটি দরজার আশপাশে স্প্রে করলে পিঁপড়া, মাকড়সা, তেলাপোকা ও অন্যান্য ছোট পোকা সেই পথ এড়িয়ে চলতে পারে। বিশেষ করে বর্ষাকাল ও গরমের সময়ে যখন পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, তখন এই ঘরোয়া উপায়টি বেশ কার্যকর হতে পারে। তবে মনে রাখতে হবে, এটি কোনো কীটনাশকের বিকল্প নয়। বরং পোকামাকড়ের প্রবেশ কমাতে একটি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে।
যেভাবে তৈরি করবেন ভিনিগার স্প্রে
এই মিশ্রণ তৈরি করা খুবই সহজ। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনিগার ও পরিষ্কার পানি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্প্রে। পানি মেশানোর ফলে ভিনিগারের তীব্র গন্ধ কিছুটা কমে, তবে এর কার্যকারিতা অনেকটাই বজায় থাকে।
মিশ্রণটি তৈরি করা খুবই সহজ
যেখানে স্প্রে করবেন
মিশ্রণটি ঘরের মূল দরজার কাঠের ফ্রেম, দরজার নিচের অংশ, প্রবেশপথের মেঝে এবং আশপাশের কোণায় হালকাভাবে স্প্রে করুন। দরজার পাশে যদি কোনো ফাটল বা ছোট ছিদ্র থাকে, সেখানেও স্প্রে করা যেতে পারে। কারণ এসব জায়গা দিয়েই অনেক সময় পোকামাকড় ঘরে ঢোকে। তবে অতিরিক্ত ভিজিয়ে না দিয়ে হালকা স্প্রে করাই যথেষ্ট।
কত দিন পরপর ব্যবহার করবেন
ভালো ফল পেতে সপ্তাহে অন্তত ১ থেকে ২বার এই স্প্রে ব্যবহার করা যেতে পারে। নিয়মিত ব্যবহার করলে দরজার আশপাশে একটি প্রাকৃতিক প্রতিরোধ স্তর তৈরি হয়, যা অনেক পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।
দুর্গন্ধ কমাতেও পারে।
বর্ষাকালে অনেক সময় দরজার আশপাশে স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হয়। নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি ভিনিগারের মিশ্রণ ব্যবহার করলে সেই গন্ধও অনেকটাই কমানো সম্ভব। ফলে প্রবেশপথ পরিষ্কার ও সতেজ থাকে।

কাঠের চপিংবোর্ডের যত্ন নেবেন যেভাবে
ব্যবহার করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
ভিনিগার সব ধরনের পৃষ্ঠের জন্য উপযোগী নয়। মার্বেল, গ্রানাইট, প্রাকৃতিক পাথর বা কিছু পালিশ করা কাঠের ওপর সরাসরি ভিনিগার ব্যবহার করলে ক্ষতি হতে পারে। তাই ব্যবহারের আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।
সূত্র: দ্য স্প্রুস, হোমস অ্যান্ড গার্ডেন, এমএনএস
এসএকেওয়াই
What's Your Reaction?
