বাংলাদেশের পেসারদের প্রশংসায় নিউজিল্যান্ডের পেসার
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলা হয়েছে একটু স্লো আর অসম বাউন্সের উইকেটে। যেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, দু’দলই জিতেছে একটি করে ম্যাচ। বৃহস্পতিবার সিরিজ নির্ধারনী ম্যাচ মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। যেখানকার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। এই মাঠে নিউজিল্যান্ডের এই সফরের দলের অনেকের খেলার অভিজ্ঞতা নেই। আগামীকাল সিরিজ নির্ধারনী ম্যাচে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াতেই বেশি মনোযোগ দিচ্ছে নিউজিল্যান্ড। বুধবার সংবাদ সম্মেলনে উইল ও’রুর্ক বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক কথা বলি। এখানে আমাদের বেশ নতুন একটা দল এসেছে। আমাদের অনেকেই আগে এখানে আসেনি এবং বাংলাদেশে খুব বেশি ম্যাচও খেলেনি। তাই সফরে আসার আগেই আমরা জানতাম যে ম্যাচের দিনই আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং দেখতে হবে পিচ আমাদের জন্য কী দিচ্ছে। তাই মনে হয় কালও একই রকম হবে। আমরা আগে ব্যাট করি বা বোলিং করি—দ্রুত বুঝে নিতে হবে উইকেটটা কেমন এবং সেই অনুযায়ী সেরা পরিকল্পনাটা করতে হবে।’ বাংলাদেশের আগে সাধারণত সফরকারী দলগুলো স্বাগতিক স্পিনারদের নিয়েই মূল পরিকল্পনা করতো। তবে গেলো কয়েক বছরে বাংলাদেশের
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলা হয়েছে একটু স্লো আর অসম বাউন্সের উইকেটে। যেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, দু’দলই জিতেছে একটি করে ম্যাচ। বৃহস্পতিবার সিরিজ নির্ধারনী ম্যাচ মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। যেখানকার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। এই মাঠে নিউজিল্যান্ডের এই সফরের দলের অনেকের খেলার অভিজ্ঞতা নেই। আগামীকাল সিরিজ নির্ধারনী ম্যাচে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াতেই বেশি মনোযোগ দিচ্ছে নিউজিল্যান্ড।
বুধবার সংবাদ সম্মেলনে উইল ও’রুর্ক বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক কথা বলি। এখানে আমাদের বেশ নতুন একটা দল এসেছে। আমাদের অনেকেই আগে এখানে আসেনি এবং বাংলাদেশে খুব বেশি ম্যাচও খেলেনি। তাই সফরে আসার আগেই আমরা জানতাম যে ম্যাচের দিনই আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং দেখতে হবে পিচ আমাদের জন্য কী দিচ্ছে। তাই মনে হয় কালও একই রকম হবে। আমরা আগে ব্যাট করি বা বোলিং করি—দ্রুত বুঝে নিতে হবে উইকেটটা কেমন এবং সেই অনুযায়ী সেরা পরিকল্পনাটা করতে হবে।’
বাংলাদেশের আগে সাধারণত সফরকারী দলগুলো স্বাগতিক স্পিনারদের নিয়েই মূল পরিকল্পনা করতো। তবে গেলো কয়েক বছরে বাংলাদেশের পেসাররা ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করছেন। সেক্ষেত্রে আসার আগে তাসকিন-মোস্তাফিজ-নাহিদ রানাদের নিয়েও পরিকল্পনা করতে হচ্ছে।
বাংলাদেশের পেসারদে প্রশংসায় উইল বলেন, ‘হ্যাঁ, আমরা এখানে আসার আগে থেকেই ধারণা করেছিলাম যে এখানে কিছুটা পেস সহায়ক উইকেট পাওয়া যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের খুব ভালো একটি সিম আক্রমণ আছে এবং কয়েকজন বিশ্বমানের বোলারও আছে। শেষ ম্যাচে রানাও খুব ভালো বোলিং করেছে এবং ফিজের মতো বোলাররাও আছে। তাই নিঃসন্দেহে তাদের একটি দারুণ পেস আক্রমণ আছে। ব্যক্তিগতভাবে আমি আশা করছিলাম উইকেটগুলো কিছুটা সিম সহায়ক হবে এবং আসলে সেটাই হয়েছে। তাই এখন দেখা যাক কাল কী হয়।’
সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে দল আত্মবিশ্বাসী বলেও জানান তিনি, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা এখানে এসে সিরিজ জেতার ব্যাপারটাকে খুব গুরুত্ব দিচ্ছি এবং সেটা নিয়ে গর্বও করি। তাই ছেলেরা অবশ্যই প্রস্তুত থাকবে। আজ আমরা ভালোভাবে প্রস্তুতি নেব এবং কাল মাঠে নেমে অবশ্যই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং সিরিজ জিততে চাইব।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?