বাংলাদেশে বন্যা-ভূমিকম্প, মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সমবেদনা
চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন অঞ্চলে চলমান মৌসুমি বন্যা ও পাহাড়ি ভূমিধসে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটের প্রেক্ষাপটে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাবে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি মালদ্বীপের জনগণের গভীর শোক ও সহমর্মিতা রয়েছে। তিনি আরও বলেন, যেসব মানুষের ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিও মালদ্বীপের জনগণের আন্তরিক প্রার্থনা ও সমর্থন রয়েছে। আরও পড়ুন চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ বার্তার শেষাংশে প্রেসিডেন্ট মুয়িজ্জু বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশ ও তার জনগণের পাশে দৃঢ়ভাবে সংহতি প্রকা
চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন অঞ্চলে চলমান মৌসুমি বন্যা ও পাহাড়ি ভূমিধসে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটের প্রেক্ষাপটে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাবে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি মালদ্বীপের জনগণের গভীর শোক ও সহমর্মিতা রয়েছে।
তিনি আরও বলেন, যেসব মানুষের ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিও মালদ্বীপের জনগণের আন্তরিক প্রার্থনা ও সমর্থন রয়েছে।
বার্তার শেষাংশে প্রেসিডেন্ট মুয়িজ্জু বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশ ও তার জনগণের পাশে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপত্তা, শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং ভূমিধসের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে বহু পরিবার আশ্রয় নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে।
বাংলাদেশের এই দুর্যোগে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল সমবেদনা ও সংহতি প্রকাশ করছে। সেই ধারাবাহিকতায় মালদ্বীপের প্রেসিডেন্টের এই বার্তা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মানবিক সহযোগিতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এর আগেও দুই দেশের নেতৃত্ব বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে একে অপরের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে।
এমআরএম
What's Your Reaction?
