বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ-এর ২০২৬-২০২৮ মেয়াদের প্রতিষ্ঠাকালীন ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর লালবাগের বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি শায়েখ আব্দুল হক। নবগঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন নেছার আহমদ আন-নাছেরী এবং সাধারণ সম্পাদক সাদ সাইফুল্লাহ মাদানী। আরও উপস্থিত ছিলেন নেছার আহমদ আন নাসিরী, সাদ সাইফুল্লাহ মাদানী, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, মাওলানা সালমান রহমান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমির আহমদ রাহমানী, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা নোমান তাফহিম প্রমুখ। পরে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং এটি আদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দ্বীনি চেতনায় আলোকিত মানুষ গড়ার অন্যতম শ্রেষ্ঠ কারখানা। যুগে যুগে এ দেশের মাদ্রাসাগুলো কোরআন-সুন্নাহর শিক্ষা বিস্তার, নৈতিক সমাজ গঠন এবং দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু গভীর উদ্বেগের
বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ-এর ২০২৬-২০২৮ মেয়াদের প্রতিষ্ঠাকালীন ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর লালবাগের বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি শায়েখ আব্দুল হক।
নবগঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন নেছার আহমদ আন-নাছেরী এবং সাধারণ সম্পাদক সাদ সাইফুল্লাহ মাদানী।
আরও উপস্থিত ছিলেন নেছার আহমদ আন নাসিরী, সাদ সাইফুল্লাহ মাদানী, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, মাওলানা সালমান রহমান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমির আহমদ রাহমানী, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা নোমান তাফহিম প্রমুখ।
পরে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং এটি আদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দ্বীনি চেতনায় আলোকিত মানুষ গড়ার অন্যতম শ্রেষ্ঠ কারখানা। যুগে যুগে এ দেশের মাদ্রাসাগুলো কোরআন-সুন্নাহর শিক্ষা বিস্তার, নৈতিক সমাজ গঠন এবং দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু গভীর উদ্বেগের বিষয়, সাম্প্রতিক সময়ে মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসার স্বকীয়তা এবং দ্বীনি শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে। এ ধরনের অপতৎপরতা দেশের ধর্মীয় শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় মূল্যবোধের জন্য অশনিসংকেত।
এ প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষার মর্যাদা, স্বাধীনতা ও ঐতিহ্য রক্ষা, ষড়যন্ত্র মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি এবং কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে ‘বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’ নামে একটি জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনটি দেশের সব স্তরের আলেম-ওলামা, মুহতামিম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং দ্বীনপ্রেমী জনগণকে সঙ্গে নিয়ে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের যৌক্তিক, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার ইতিবাচক অবদান দেশবাসীর সামনে তুলে ধরা, শিক্ষা-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা ও মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল কাইয়ুম মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, দপ্তর সম্পাদক মাওলানা আমির আহমদ রহমানী, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী এবং আইনবিষয়ক সম্পাদক মুফতি তৌহিদুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সহসভাপতি, সহসম্পাদক এবং ২০ জন নির্বাহী সদস্যসহ মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮)র নেতারা হলেন সভাপতি আবদুল হক, সিনিয়র সহসভাপতি নেছার আহমদ আন নাছেরী, সহসভাপতিরা হলেন মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, মাওলানা সাব্বির আহমদ রশিদ, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা আসজাদ আহমাদ, মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা ক্বারী আনিসুর রহমান, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, মাওলানা রাশেদ বিন মুহসিন, মাওলানা আবু সালেহ রহমানী, মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা মারগুবুর রহমান ও মাওলানা মোস্তফা কামাল কাসেমী। সাধারণ সম্পাদক সাদ সাইফুল্লাহ মাদানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা ও মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল কাইয়ুম মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, মাওলানা জাফর আহমদ মজুমদার ও মাওলানা তাজুল ইসলাম। অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, সহ-অর্থ সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা আমির আহমদ রহমানী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা সুলাইমান নোমান তাফহীম, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল বাসির নোমানী, আইন বিষয়ক সম্পাদক মুফতি তৌহিদুল ইসলাম।
এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন হাফেজ মাওলানা সালমান (নেত্রকোনা), মাওলানা মঈন উদ্দীন লতিফী (নারায়ণগঞ্জ) মাওলানা মোবারক হোসেন (বি-বাড়িয়া) মাওলানা শরীফুল ইসলাম (নোয়াখালী), মাওলানা মিজানুর রহমান (বাগেরহাট), মাহবুবুর রহমান (মাদারীপুর), ক্বারী মুস্তাকিম বিল্লাহ (খুলনা), মাওলানা ওয়ালী উল্লাহ সোবহানী (ময়মনসিংহ), মাওলানা মুসলেহ উদ্দিন (চট্টগ্রাম), মাওলানা আব্দুল হাকিম (দিনাজপুর), মাওলানা শহিদুল ইসলাম (রংপুর), মাওলানা সালাহউদ্দিন (বগুড়া), হাফেজ কামাল (ঝালকাঠি), মাওলানা আব্দুল্লাহ (বরিশাল), মাওলানা মুজ্জামেল হক (রাজশাহী), মাওলানা আনাস আবদুল্লাহ (টাঙ্গাইল), হাফেজ উবায়দুল্লাহ নাঈম (যাত্রাবাড়ী), হাফেজ আবুল হাসানাত (চাঁদপুর), মাওলানা আব্দুল্লাহ (ফেনী), মুফতি আবু সাঈদ (নারায়ণগঞ্জ)। বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ দেশের সর্বস্তরের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের এই উদ্যোগকে সফল করতে দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
What's Your Reaction?