বাগেরহাটে প্রশাসনিক কর্মকর্তাকে প্রাণে মেরে গুমের হুমকি, থানায় জিডি

বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এম জুলফিকার আলী হায়দারকে (৪৪) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই পরিষদের ডিজিটাল উদ্যোক্তার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (৩ মার্চ) মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কর্মকর্তা। অভিযুক্ত ডিজিটাল উদ্যোক্তা তৌহিদুল ইসলাম ওই ইউনিয়নের পাথুরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী এম জুলফিকার আলী হায়দার অভিযোগ করেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতা এবং তার স্বাক্ষর জাল করা নিয়ে তৌহিদুলের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার (২ মার্চ) পরিষদে প্রবেশ করে তৌহিদুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে রাস্তায় একা পেলে হাত-পা ভেঙে ফেলা এবং মেরে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৌহিদুল ইসলাম বলেন, জন্মনিবন্ধন, ওয়ারেশকায়েম সনদসহ বেশকিছু সেবা নিয়ে প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে জটিলতা রয়েছে। কিন্তু তাকে আমি কোনো প্রকার গালিগালাজ বা হুমকি-ধামকি দেইনি। মোরেলগঞ্জ থানার

বাগেরহাটে প্রশাসনিক কর্মকর্তাকে প্রাণে মেরে গুমের হুমকি, থানায় জিডি

বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এম জুলফিকার আলী হায়দারকে (৪৪) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই পরিষদের ডিজিটাল উদ্যোক্তার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (৩ মার্চ) মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কর্মকর্তা।

অভিযুক্ত ডিজিটাল উদ্যোক্তা তৌহিদুল ইসলাম ওই ইউনিয়নের পাথুরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী এম জুলফিকার আলী হায়দার অভিযোগ করেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতা এবং তার স্বাক্ষর জাল করা নিয়ে তৌহিদুলের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার (২ মার্চ) পরিষদে প্রবেশ করে তৌহিদুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে রাস্তায় একা পেলে হাত-পা ভেঙে ফেলা এবং মেরে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৌহিদুল ইসলাম বলেন, জন্মনিবন্ধন, ওয়ারেশকায়েম সনদসহ বেশকিছু সেবা নিয়ে প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে জটিলতা রয়েছে। কিন্তু তাকে আমি কোনো প্রকার গালিগালাজ বা হুমকি-ধামকি দেইনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে জুলফিকার আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাহিদ ফরাজী/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow