বাঙালি নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে বাঙালি নদী থেকে শহিদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেওয়ানতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের এনামুল হকের ছেলে। স্থানীয়রা নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে। নিহতের মা জানান, তার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে প্রায়ই বাড়ির বাইরে থাকত এবং নিয়মিত বাসায় ফিরত না। ফলে গত কয়েক দিন সে নিখোঁজ থাকলেও পরিবার থেকে খুব একটা খোঁজাখুঁজি করা হয়নি। পরে লোকমুখে খবর পেয়ে নদীতে এসে তারা ছেলের মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রাশীদুল বারী। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নদী থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদ

বাঙালি নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে বাঙালি নদী থেকে শহিদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেওয়ানতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীয়রা নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।

নিহতের মা জানান, তার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে প্রায়ই বাড়ির বাইরে থাকত এবং নিয়মিত বাসায় ফিরত না। ফলে গত কয়েক দিন সে নিখোঁজ থাকলেও পরিবার থেকে খুব একটা খোঁজাখুঁজি করা হয়নি। পরে লোকমুখে খবর পেয়ে নদীতে এসে তারা ছেলের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রাশীদুল বারী।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নদী থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow