বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

বাজার তদারকিতে যাওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহসভাপতি মিজানুর রহমান। মানববন্ধনে ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দীর্ঘদিনের সমস্যা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। তাই বাজার মনিটরিং শুধু প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালনের সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রক

বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন
বাজার তদারকিতে যাওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহসভাপতি মিজানুর রহমান। মানববন্ধনে ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দীর্ঘদিনের সমস্যা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। তাই বাজার মনিটরিং শুধু প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালনের সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এ ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বের জন্য অশনিসংকেত। অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে প্রশাসনিক কার্যক্রমে বাধা দিলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন থেকে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— জেলা কার্যালয়ের পরিচালিত বাজার তদারকি অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা; বাজার অভিযানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ; জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার; ব্যবসায়ীদের আইন মানতে বাধ্য করতে সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ; এবং ঢাকায় সৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি যেন রাজশাহীতে না ঘটে সে জন্য আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা। মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার এবং সদস্য মোহনা ও পলি। বক্তারা জানান, গত বুধবার রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য তদারকিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজিপ্রতি ৫ টাকা বৃদ্ধির বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্য বেশি দাবি করলেও পণ্য ক্রয়ের কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি। অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী ভুট্টো নামে এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow