বাথরুমে লুকিয়ে রক্ষা পান ইমরান হাশমি

প্রায় ১৮ বছর আগের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সম্প্রতি আবারও স্মরণ করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ মুক্তির পর কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভিড়ের চাপে এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি, যেখানে নিরাপত্তার স্বার্থে তাকে শেষ পর্যন্ত বাথরুমে আশ্রয় নিতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, ২০০৮ সালে আইপিএল চলাকালীন কলকাতার একটি শপিংমলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। শুরুতে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে চললেও কিছুক্ষণের মধ্যেই সেখানে ভক্তদের প্রচণ্ড ভিড় জমে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে তা জনসমুদ্রের রূপ নেয়। অভিনেতা বলেন, ভিড় এতটাই বেড়ে যায় যে তিনি প্রায় পদপিষ্ট হওয়ার মতো অবস্থার মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মলের কর্তৃপক্ষ তাকে নিরাপদে সরিয়ে নিতে বাধ্য হয়। তিনি আরও জানান, শেষ পর্যন্ত তাকে একটি বাথরুমে নিয়ে গিয়ে সাময়িকভাবে নিরাপদে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় ছত্রভঙ্গ করে। সেই সময় নিজের জনপ্রিয়তার মাত্রা দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছিলেন বলে জানান ইমরান হাশমি। ত

বাথরুমে লুকিয়ে রক্ষা পান ইমরান হাশমি

প্রায় ১৮ বছর আগের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সম্প্রতি আবারও স্মরণ করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ মুক্তির পর কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভিড়ের চাপে এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি, যেখানে নিরাপত্তার স্বার্থে তাকে শেষ পর্যন্ত বাথরুমে আশ্রয় নিতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, ২০০৮ সালে আইপিএল চলাকালীন কলকাতার একটি শপিংমলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। শুরুতে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে চললেও কিছুক্ষণের মধ্যেই সেখানে ভক্তদের প্রচণ্ড ভিড় জমে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে তা জনসমুদ্রের রূপ নেয়।

অভিনেতা বলেন, ভিড় এতটাই বেড়ে যায় যে তিনি প্রায় পদপিষ্ট হওয়ার মতো অবস্থার মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মলের কর্তৃপক্ষ তাকে নিরাপদে সরিয়ে নিতে বাধ্য হয়।

তিনি আরও জানান, শেষ পর্যন্ত তাকে একটি বাথরুমে নিয়ে গিয়ে সাময়িকভাবে নিরাপদে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় ছত্রভঙ্গ করে।

সেই সময় নিজের জনপ্রিয়তার মাত্রা দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছিলেন বলে জানান ইমরান হাশমি। তার ভাষায়, এটি তার জীবনের অন্যতম অপ্রত্যাশিত ও ভয়াবহ অভিজ্ঞতা ছিল।

উল্লেখ্য, ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত ‘জান্নাত’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। প্রেম, অপরাধ ও ক্রিকেট ম্যাচ ফিক্সিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি বলিউডে ইমরান হাশমির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow