বাবাকে কুপিয়ে মারল মাদকাসক্ত ছেলে
ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধ বাবা। নিহতের নাম মো. শাহী ইসলাম (৭০)। এ ঘটনায় ঘাতক ছেলে আল আমিন ওরফে মিলনকে (২৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস। এর আগে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামী শাহী ইসলাম রাজধানী ঢাকার একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার বেতন পেয়ে রাতে বাসায় ফেরার পর ছেলে আল আমিন তার কাছে টাকা দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, উত্তেজিত হয়ে আল আমিন তার বাবার মাথায় ধারাল চাকু দিয়ে আঘাত করে এবং পরে গলা পা দিয়ে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হ
ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধ বাবা। নিহতের নাম মো. শাহী ইসলাম (৭০)। এ ঘটনায় ঘাতক ছেলে আল আমিন ওরফে মিলনকে (২৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস। এর আগে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামী শাহী ইসলাম রাজধানী ঢাকার একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার বেতন পেয়ে রাতে বাসায় ফেরার পর ছেলে আল আমিন তার কাছে টাকা দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, উত্তেজিত হয়ে আল আমিন তার বাবার মাথায় ধারাল চাকু দিয়ে আঘাত করে এবং পরে গলা পা দিয়ে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় স্থানীয়দের সহায়তায় ঘাতক ছেলে আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।