বাবা তুমি পুতুল খেলার ঘর

নাজিফা রাসেল স্বপ্না বাবা তুমি পুতুল খেলার ঘর,ফিরে আসি ক্লান্ত হলে বারবার।তোমার বুকে জমে থাকেশৈশবভরা রঙিন দুপুর। বাবা তুমি ছায়া দেওয়া গাছ,রোদে পুড়ে এলে দাও আশ্বাস।ভাঙা মনটা জুড়ে দিয়েবলো, ‘ভয় কিসের? আমি তো আছি।’ বাবা তুমি গল্পভরা বই,যত পড়ি; ততই নতুন হই।হাসির মাঝে, কান্নার ভিড়ে,তোমাকে খুঁজি আমি নিরবধি। বাবা তুমি পুতুল খেলার ঘর,আমার সকল স্বপ্নের অন্তর।বয়স যতই বাড়ুক আমার,ছোট্ট পরি হয়ে থাকবো তোমার। আরও পড়ুন সমকালের ছড়া: বর্ষার কদম এসইউ

বাবা তুমি পুতুল খেলার ঘর

নাজিফা রাসেল স্বপ্না

বাবা তুমি পুতুল খেলার ঘর,
ফিরে আসি ক্লান্ত হলে বারবার।
তোমার বুকে জমে থাকে
শৈশবভরা রঙিন দুপুর।

বাবা তুমি ছায়া দেওয়া গাছ,
রোদে পুড়ে এলে দাও আশ্বাস।
ভাঙা মনটা জুড়ে দিয়ে
বলো, ‘ভয় কিসের? আমি তো আছি।’

বাবা তুমি গল্পভরা বই,
যত পড়ি; ততই নতুন হই।
হাসির মাঝে, কান্নার ভিড়ে,
তোমাকে খুঁজি আমি নিরবধি।

বাবা তুমি পুতুল খেলার ঘর,
আমার সকল স্বপ্নের অন্তর।
বয়স যতই বাড়ুক আমার,
ছোট্ট পরি হয়ে থাকবো তোমার।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow