বার্সার জার্সিতে তরুণ মিসরীয় তারকার ঝড়, এক লাফেই বাড়ল ৭ লাখ ফলোয়ার
আসন্ন ক্লাব মৌসুম শুরু হতে আর কিছুদিন বাকি। শিরোপার লড়াইয়ে নামার আগে ক্লাবগুলো প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে। এতে নিজেদের খেলোয়াড়দের পরখ করে নিচ্ছে দলগুলো। এরই মাঝে এক প্রীতি ম্যাচে বার্সা নম্বর ৯ খোঁজে থাকা এক বিস্ময় তরণের অবিশ্বাস্য পারফম্যান্স দেখল ইংলিশরা। বার্মিংহাম সিটির বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার মিসরীয় তরুণ হামজা আবদেলকারিম। বার্মিংহামের বিপক্ষে মাস্টারক্লাস পারফরম্যান্সের এক রাতেই ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাত লাখের বেশি নতুন অনুসারী যোগ হয়েছে ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচটি ইংল্যান্ডে ঐতিহ্যবাহি সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে বার্সার হয়ে জোড়া গোল করে রাতারাতি ফুটবল বিশ্বে এক নতুন সেনসেশন হয়ে উঠেছেন তিনি। বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন এই মিশরীয় তরুণ। বার্মিংহামের বিপক্ষে সেই ‘মাস্টারক্লাস’ ম্যাচটি নির্ধারিত সময়ে বার্সেলোনা ও বার্মিংহাম সিটি ২-২ গোলে ড্র করে,পরবর্তীতে বার্মিংহাম পেনাল্টিতে ৩-২ ব্যবধানে জয়ী হয়। বার্সেলোনার হয়ে দুটি গোলই করেন এই তরুণ প্রত
আসন্ন ক্লাব মৌসুম শুরু হতে আর কিছুদিন বাকি। শিরোপার লড়াইয়ে নামার আগে ক্লাবগুলো প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে।
এতে নিজেদের খেলোয়াড়দের পরখ করে নিচ্ছে দলগুলো। এরই মাঝে এক প্রীতি ম্যাচে বার্সা নম্বর ৯ খোঁজে থাকা এক বিস্ময় তরণের অবিশ্বাস্য পারফম্যান্স দেখল ইংলিশরা। বার্মিংহাম সিটির বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার মিসরীয় তরুণ হামজা আবদেলকারিম।
বার্মিংহামের বিপক্ষে মাস্টারক্লাস পারফরম্যান্সের এক রাতেই ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাত লাখের বেশি নতুন অনুসারী যোগ হয়েছে ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার।
ম্যাচটি ইংল্যান্ডে ঐতিহ্যবাহি সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে বার্সার হয়ে জোড়া গোল করে রাতারাতি ফুটবল বিশ্বে এক নতুন সেনসেশন হয়ে উঠেছেন তিনি। বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন এই মিশরীয় তরুণ।
বার্মিংহামের বিপক্ষে সেই ‘মাস্টারক্লাস’ ম্যাচটি নির্ধারিত সময়ে বার্সেলোনা ও বার্মিংহাম সিটি ২-২ গোলে ড্র করে,পরবর্তীতে বার্মিংহাম পেনাল্টিতে ৩-২ ব্যবধানে জয়ী হয়। বার্সেলোনার হয়ে দুটি গোলই করেন এই তরুণ প্রতিভাবান। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে এবং দ্বিতীয়টি ডি-বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে।
চমৎকার লিংক-আপ প্লে ও ফিজিক্যাল শক্তির প্রদর্শনীর মাধ্যমে ম্যাচের সর্বোচ্চ রেটিং (৮.৮) পেয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি।
বর্তমানে তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলোয়ার সংখ্যা ১.৬ মিলিয়ন (১৬ লাখ) ছাড়িয়ে গেছে।
What's Your Reaction?