আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা

সংগীতপ্রেমীদের জন্য আজ (শুক্রবার) ঢাকার সন্ধ্যা হতে যাচ্ছে বৈচিত্র্যময়। একই দিনে রাজধানীর তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিনটি ভিন্নধর্মী কনসার্ট। কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট, কিংবদন্তি গায়ক-গীতিকার অঞ্জন দত্তের গান নিয়ে বিশেষ আয়োজন এবং লোকসংগীতশিল্পী বগা তালেবের একক পরিবেশনা— সব মিলিয়ে আজ রাজধানীতে জমবে গানের আসর। সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্ট। এতে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট জানিয়ে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই আয়োজনে মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের বহুল শ্রোতাপ্রিয় গানও পরিবেশন করবে একুশে পদকজয়ী ব্যান্ডটি। কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা। আয়োজন করেছে ব্র্যান্ডমিথ এবং মার্স অ্যান্ড কো। অন্যদিকে বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ শীর্ষক বিশেষ কনসার্ট। কিংবদন্তি গায়ক-গীতিকার অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সিঙ্গার-সংরাইটার জয় শা

আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা

সংগীতপ্রেমীদের জন্য আজ (শুক্রবার) ঢাকার সন্ধ্যা হতে যাচ্ছে বৈচিত্র্যময়। একই দিনে রাজধানীর তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিনটি ভিন্নধর্মী কনসার্ট। কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট, কিংবদন্তি গায়ক-গীতিকার অঞ্জন দত্তের গান নিয়ে বিশেষ আয়োজন এবং লোকসংগীতশিল্পী বগা তালেবের একক পরিবেশনা— সব মিলিয়ে আজ রাজধানীতে জমবে গানের আসর।

সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্ট। এতে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট জানিয়ে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই আয়োজনে মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের বহুল শ্রোতাপ্রিয় গানও পরিবেশন করবে একুশে পদকজয়ী ব্যান্ডটি। কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা। আয়োজন করেছে ব্র্যান্ডমিথ এবং মার্স অ্যান্ড কো।

অন্যদিকে বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ শীর্ষক বিশেষ কনসার্ট। কিংবদন্তি গায়ক-গীতিকার অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সিঙ্গার-সংরাইটার জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ আয়োজনে অঞ্জন দত্তের জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও শোনাবেন তিন শিল্পী। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)। আয়োজন করেছে আজব কারখানা।

একই দিনে বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে অনুষ্ঠিত হবে লোকসংগীতশিল্পী বগা তালেবের একক কনসার্ট ‘বগা গায়, বগা কয়’। অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন বাংলা লোকসংগীতের বিভিন্ন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গান। পাশাপাশি তুলে ধরবেন তার দীর্ঘ সংগীতজীবনের নানা অভিজ্ঞতা ও গল্প। এ অনুষ্ঠানের টিকিটের মূল্য রাখা হয়েছে ৭০০, ১ হাজার ও ২ হাজার টাকা।

বগা তালেব

পপ, ব্যান্ড, আধুনিক ও লোকসংগীত—তিন ভিন্ন ধারার এই তিন আয়োজন আজ রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য এনে দিচ্ছে পছন্দমতো কনসার্ট উপভোগের সুযোগ। ফলে সপ্তাহের শেষ দিনের সন্ধ্যায় ঢাকার সাংস্কৃতিক অঙ্গন থাকছে উৎসবমুখর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow