বার কাউন্সিলের অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ বার কাউন্সিলে নতুন অধ্যায় শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বার কাউন্সিল ভবনে নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। সভায় সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন উপস্থিত ছিলেন। সভায় বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী,

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ বার কাউন্সিলে নতুন অধ্যায় শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বার কাউন্সিল ভবনে নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন।

সভায় সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন উপস্থিত ছিলেন।

সভায় বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান হিসেবে মাহফুজুর রহমান মিলন এবং হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে মাসুদ আহমেদ তালুকদার নির্বাচিত হন।

এ ছাড়া হাউজ কমিটির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ হোসেন লিপু, রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ শিশির মনির এবং কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে নাসির উদ্দিন অসীমকে নির্বাচিত করা হয়।

নতুন কমিটির এ বৈঠকে বার কাউন্সিলকে আরও গতিশীল, আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবীদের পেশাগত সেবা সহজ করা, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং বার কাউন্সিলের কার্যকারিতা বাড়াতে কমিটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে।

এডহক কমিটির পক্ষ থেকে দেশের সব আইনজীবীর প্রতি আহ্বান জানানো হয়, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত সিদ্ধান্ত ও নির্দেশনা সম্পর্কে অবগত থাকার জন্য এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম আরও কার্যকর ও সময়োপযোগী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কমিটির সদস্যরা বলেন, ‘বার কাউন্সিলকে কেবল একটি নিয়ন্ত্রক সংস্থা নয়, বরং আইনজীবীদের আস্থার আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার ও কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।’

সংশ্লিষ্ট মহলের মতে, নবগঠিত এডহক কমিটির এ প্রথম বৈঠক বার কাউন্সিলের ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন নজর থাকবে, সভায় নেওয়া সিদ্ধান্তগুলো কত দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow