বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, খুলনা সদরের টুটপাড়া গ্রামের স্নেহ (২৭) ও তার পিতা আব্দুর রহমান (৬০), সাতক্ষীরা সদরের উত্তর পলাশ পোল গ্রামের কিরণ চন্দ্র মন্ডলের ছেলে দীপঙ্কর কুমার মন্ডল (৫৮), পিরোজপুর সদরের শিকদার মল্লিক গ্রামের নারায়ণ কর্মকারের ছেলে আশিস কর্মকার (৪৫), খুলনা সদরের কাশেম নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নিজামুদ্দিন (৫০) ও টাঙ্গাইল সদরের পারবহলী গ্রামের সাদেকুর রহমান (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক (মোংলা) থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, খুলনা সদরের টুটপাড়া গ্রামের স্নেহ (২৭) ও তার পিতা আব্দুর রহমান (৬০), সাতক্ষীরা সদরের উত্তর পলাশ পোল গ্রামের কিরণ চন্দ্র মন্ডলের ছেলে দীপঙ্কর কুমার মন্ডল (৫৮), পিরোজপুর সদরের শিকদার মল্লিক গ্রামের নারায়ণ কর্মকারের ছেলে আশিস কর্মকার (৪৫), খুলনা সদরের কাশেম নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নিজামুদ্দিন (৫০) ও টাঙ্গাইল সদরের পারবহলী গ্রামের সাদেকুর রহমান (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক (মোংলা) থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow