বাড়িতে বানান ব্রিটিশদের জনপ্রিয় ডেজার্ট স্টিকি টফি পুডিং
খাবার শেষে অনেকেরই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে। কেউ পুডিং, কেউ কেক, আবার কেউ আইসক্রিম বেছে নেন। তবে একটু ভিন্ন স্বাদের ডেজার্ট বানাতে চাইলে তৈরি করতে পারেন স্টিকি টফি পুডিং। খেজুর দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী ব্রিটিশ ডেজার্টটি এক ধরনের নরম কেক, যার ওপর থাকে সমৃদ্ধ টফি সসের আস্তরণ। শুনতে জটিল মনে হলেও এটি ঘরেই ঝামেলা ছাড়াই সহজে তৈরি করা যায়। দারুণ স্বাদ নিশ্চয়ই পরিবারের সবার মন জয় করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে স্টিকি টফি পুডিং তৈরি করবেন- উপকরণ খেজুর ২ কাপ ময়দা ১ কাপ ফুটন্ত পানি দেড় কাপ বেকিং সোডা ১ চা চামচ মাখন ১ কাপ ব্রাউন সুগার ১ কাপ ডিম ২টি বেকিং পাউডার ২ চা চামচ গুড় ২ টেবিল চামচ হেভি ক্রিম ১ কাপ ভ্যানিলা এসেন্স ১ চা চামচ জয়ফল গুঁড়া সামান্য লবণ পরিমাণমতো প্রস্তুত প্রণালি প্রথমে একটি পাত্রে বিচি ফেলে রাখা খেজুর ও বেকিং সোডা নিন। এর ওপর ফুটন্ত পানি ঢেলে ঢাকনা দিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর খেজুরগুলো হালকা করে ম্যাশ করুন বা ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন।অন্য একটি পাত্রে মাখন ও ব্রাউন সুগার একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর একে একে ডিম ও গুড় মিশিয়ে নিন। এবার ময়দা, বেকিং পাউডার,
খাবার শেষে অনেকেরই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে। কেউ পুডিং, কেউ কেক, আবার কেউ আইসক্রিম বেছে নেন। তবে একটু ভিন্ন স্বাদের ডেজার্ট বানাতে চাইলে তৈরি করতে পারেন স্টিকি টফি পুডিং। খেজুর দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী ব্রিটিশ ডেজার্টটি এক ধরনের নরম কেক, যার ওপর থাকে সমৃদ্ধ টফি সসের আস্তরণ। শুনতে জটিল মনে হলেও এটি ঘরেই ঝামেলা ছাড়াই সহজে তৈরি করা যায়। দারুণ স্বাদ নিশ্চয়ই পরিবারের সবার মন জয় করবে।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে স্টিকি টফি পুডিং তৈরি করবেন-
উপকরণ
- খেজুর ২ কাপ
- ময়দা ১ কাপ
- ফুটন্ত পানি দেড় কাপ
- বেকিং সোডা ১ চা চামচ
- মাখন ১ কাপ
- ব্রাউন সুগার ১ কাপ
- ডিম ২টি
- বেকিং পাউডার ২ চা চামচ
- গুড় ২ টেবিল চামচ
- হেভি ক্রিম ১ কাপ
- ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
- জয়ফল গুঁড়া সামান্য
- লবণ পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে বিচি ফেলে রাখা খেজুর ও বেকিং সোডা নিন। এর ওপর ফুটন্ত পানি ঢেলে ঢাকনা দিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর খেজুরগুলো হালকা করে ম্যাশ করুন বা ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন।
অন্য একটি পাত্রে মাখন ও ব্রাউন সুগার একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর একে একে ডিম ও গুড় মিশিয়ে নিন। এবার ময়দা, বেকিং পাউডার, জয়ফল গুঁড়া এবং খেজুরের পেস্ট দিয়ে আলতো হাতে মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।
ওভেনে তৈরি করতে চাইলে ওভেনে ১৭৫ ডিগ্রি সেলসিয়াস (৩৫০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় আগে থেকেই গরম করে নিন। একটি বেকিং প্যান বা মাফিন মোল্ডে মাখন মেখে ব্যাটার ঢেলে দিন। এরপর ২৫-৩০ মিনিট বেক করুন। একটি টুথপিক বা কাঠি ঢুকিয়ে পরীক্ষা করুন। কাঠি পরিষ্কার বের হলে বুঝবেন কেক তৈরি।
চুলায় তৈরি করতে যে পাত্রে পুডিং তৈরি করবেন, সেটিতে হালকা করে মাখন ও ময়দা মেখে ব্যাটার ঢেলে দিন। একটি বড় হাঁড়িতে সামান্য লবণ বা বালু ছড়িয়ে মাঝখানে একটি স্ট্যান্ড বসান। হাঁড়িটি ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট গরম করুন।
এরপর স্ট্যান্ডের ওপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে হাঁড়ির মুখ ভালোভাবে ঢেকে দিন। চুলার আঁচ একেবারে কমিয়ে ৩৫-৪০ মিনিট বেক করুন। শেষে একটি কাঠি ঢুকিয়ে দেখে নিন। কাঠি পরিষ্কার বের হলে স্টিকি টফি পুডিং পরিবেশনের জন্য প্রস্তুত।

পাকা আমের সন্দেশ বানাবেন যেভাবে
একটি সসপ্যানে মাখন, ব্রাউন সুগার ও ডাবল ক্রিম একসঙ্গে নিয়ে মাঝারি আঁচে বসান। চিনি পুরোপুরি গলে হালকা ফুটে উঠা পর্যন্ত ৩-৪ মিনিট নেড়ে রান্না করুন। কিছুক্ষণ পরই ঘন ও মোলায়েম টফি সস তৈরি হয়ে যাবে।

বাড়িতে তৈরি করুন ম্যাঙ্গো স্যান্ডউইচ
কেক ওভেন বা চুলা থেকে বের করে গরম থাকা অবস্থাতেই এর ওপর অর্ধেক টফি সস ঢেলে দিন, যাতে সস কেকের ভেতরে ভালোভাবে শুষে যায়। বাকি টফি সস আলাদা করে পরিবেশন করুন। গরম গরম স্টিকি টফি পুডিং ভ্যানিলা আইসক্রিম বা কাস্টার্ডের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়।
এসএকেওয়াই
What's Your Reaction?