বিএনপিপ্রার্থীর বাসায় নির্বাচন কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ জামায়াতের

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন দাবি করেছেন, কামরুল হাসান ওই আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় ‘গোপন বৈঠক’ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ইসি সচিব আখতার আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন।  অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসান নির্বাচনি দায়িত্বে থাকা অবস্থায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেছেন।অভিযোগে উল্লেখ আছে, বৈঠকের ছবি ও ভিডিও সংরক্ষিত পেনড্রাইভের মাধ্যমে প্রমাণ যুক্ত করা হয়েছে। বাতেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে সখ্যতা বজায় রেখে থাকলে ওই আসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এসময় জামায়াতে ইসলামীর সমর্থকদের ওপর সশস্ত্র হামলা

বিএনপিপ্রার্থীর বাসায় নির্বাচন কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ জামায়াতের

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন দাবি করেছেন, কামরুল হাসান ওই আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় ‘গোপন বৈঠক’ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ইসি সচিব আখতার আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসান নির্বাচনি দায়িত্বে থাকা অবস্থায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেছেন।অভিযোগে উল্লেখ আছে, বৈঠকের ছবি ও ভিডিও সংরক্ষিত পেনড্রাইভের মাধ্যমে প্রমাণ যুক্ত করা হয়েছে।

বাতেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে সখ্যতা বজায় রেখে থাকলে ওই আসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এসময় জামায়াতে ইসলামীর সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এ প্রার্থী। হামলাকারীরা বিএনপির সদস্য বলেও অভিযোগ করেন তিনি।

এসএম/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow