বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৮ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদ ভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা পর্যায়ক্রমে শপথ নিচ্ছেন। শপথগ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন সংসদের কার্যক্রম শুরু করার পথ সুগম হবে। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নতুন সংসদের কার্যক্রম, সংসদ নেতা নির্বাচন এবং সরকার গঠনের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন সরকার ও মন্ত্রিসভার শপথও আজ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৮ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদ ভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা পর্যায়ক্রমে শপথ নিচ্ছেন। শপথগ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন সংসদের কার্যক্রম শুরু করার পথ সুগম হবে।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নতুন সংসদের কার্যক্রম, সংসদ নেতা নির্বাচন এবং সরকার গঠনের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন সরকার ও মন্ত্রিসভার শপথও আজ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow