বিচারকের নির্দেশে আর্জেন্টিনা ফুটবলের সভাপতির বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনার আদালত দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়াসহ ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে তাদের সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। তাপিয়ার বিরুদ্ধে এটিই প্রথম গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। তার ব্যক্তিগত সম্পদ ও সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যে একাধিক তদন্ত চলছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিচারক ডিয়েগো আমারান্তে আগামী ৫ মার্চ বুয়েন্স আইরেসের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তাপিয়াকে হাজির হতে সমন জারি করেছেন। তাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২০২৪ ও ২০২৫ সালে মোট ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার) সামাজিক নিরাপত্তা অনুদান পরিশোধ করেননি। অভিযোগটি দায়ের করেছে কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (এআরসিএ)। আদালতে হাজির হওয়া তাপিয়ার জন্য বাধ্যতামূলক হলেও তিনি চাইলে সাক্ষ্য দিতে অস্বীকার করতে পারেন। তদন্তাধীন ঘটনার গুরুত্ব এবং আইনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন নিশ্চিত করতে বিচারক তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। যদি সাক্ষ্য দেওয়ার পরও এই নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে ২৭ মার

বিচারকের নির্দেশে আর্জেন্টিনা ফুটবলের সভাপতির বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনার আদালত দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়াসহ ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে তাদের সাক্ষ্য দিতে তলব করা হয়েছে।

তাপিয়ার বিরুদ্ধে এটিই প্রথম গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। তার ব্যক্তিগত সম্পদ ও সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যে একাধিক তদন্ত চলছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিচারক ডিয়েগো আমারান্তে আগামী ৫ মার্চ বুয়েন্স আইরেসের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তাপিয়াকে হাজির হতে সমন জারি করেছেন।

তাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২০২৪ ও ২০২৫ সালে মোট ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার) সামাজিক নিরাপত্তা অনুদান পরিশোধ করেননি।

অভিযোগটি দায়ের করেছে কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (এআরসিএ)। আদালতে হাজির হওয়া তাপিয়ার জন্য বাধ্যতামূলক হলেও তিনি চাইলে সাক্ষ্য দিতে অস্বীকার করতে পারেন।

তদন্তাধীন ঘটনার গুরুত্ব এবং আইনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন নিশ্চিত করতে বিচারক তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন।

যদি সাক্ষ্য দেওয়ার পরও এই নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যকার পুরুষদের ফিনালিসিমা ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

এছাড়া কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিস্তিয়ান মালাসপিনা, মহাপরিচালক গুস্তাভো লরেনসো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও সাক্ষ্য দিতে তলব করা হয়েছে এবং একই কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তাপিয়া বা অন্য কোনো কর্মকর্তা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow