বিজয়ী বিএনপিকে গণতন্ত্রী পার্টির অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে গণতন্ত্রী পার্টি।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন যৌথ বিবৃতিতে বিএনপিকে অভিনন্দন জানান। বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিজয়ী দলকে আমরা গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। তারেক রহমানকেও অভিনন্দন।  বিবৃতিদাতা নেতারা আরও বলেন, আমরা আশা করব  বিজয়ী দল বিএনপির নেতা তারেক রহমানের নেতৃত্বে অচিরেই নতুন সাংবিধানিক সরকার গঠিত হবে এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষাধিক  নির্যাতিতা মা-বোনের চরম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধানে রাষ্ট্রীয় ৪- মূলনীতি অক্ষুণ্ণ রেখে একটি  দূর্নীতিমুক্ত, গণতান্ত্

বিজয়ী বিএনপিকে গণতন্ত্রী পার্টির অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে গণতন্ত্রী পার্টি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন যৌথ বিবৃতিতে বিএনপিকে অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিজয়ী দলকে আমরা গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। তারেক রহমানকেও অভিনন্দন। 

বিবৃতিদাতা নেতারা আরও বলেন, আমরা আশা করব  বিজয়ী দল বিএনপির নেতা তারেক রহমানের নেতৃত্বে অচিরেই নতুন সাংবিধানিক সরকার গঠিত হবে এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষাধিক  নির্যাতিতা মা-বোনের চরম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধানে রাষ্ট্রীয় ৪- মূলনীতি অক্ষুণ্ণ রেখে একটি  দূর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নতুন সরকার ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow