বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল গৃহবধূর
জামালপুরের মাদারগঞ্জে সেচপাম্পের মটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎ স্পর্শে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন স্বামী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম রিতা বেগম (৩৮) ও গুরুতর আহত স্বামী আবু কাশেম (৪৫)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রিতা বেগম। এসময় সুইচ চালু করার সময় লিকেজ থাকায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরী বিভাগে চিকিৎসক গৃহবধূ রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া বলেন, বিদ্যুৎ স্পর্শে দুজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। আসার আগে রিনা নামে একজনের মৃত্যু হ
জামালপুরের মাদারগঞ্জে সেচপাম্পের মটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎ স্পর্শে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন স্বামী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম রিতা বেগম (৩৮) ও গুরুতর আহত স্বামী আবু কাশেম (৪৫)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রিতা বেগম। এসময় সুইচ চালু করার সময় লিকেজ থাকায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন।
এ সময় স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরী বিভাগে চিকিৎসক গৃহবধূ রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া বলেন, বিদ্যুৎ স্পর্শে দুজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। আসার আগে রিনা নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিদ্যুৎ স্পর্শে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলে, অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?