বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জামায়াত আমির রমেকে ভর্তি

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার ইসিজিতে সমস্যা ধরা পড়েছে এবং হৃদরোগের আশঙ্কায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। এর আগে তাকে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়েছিল।  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় বলেন, বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ইসিজিতে সমস্যা হয়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষা নিরীক্ষা চলছে, এরপরই বলা যাবে তার প্রকৃত শারীরিক অবস্থা।  রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আজহারুল ইসলাম বলেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন। তার বুকে ব্যথা ও ঘাম আছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তার এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করতে হবে কিনা।  এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে  ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করলে তাকে একটি ব্

বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জামায়াত আমির রমেকে ভর্তি

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার ইসিজিতে সমস্যা ধরা পড়েছে এবং হৃদরোগের আশঙ্কায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। এর আগে তাকে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়েছিল। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় বলেন, বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ইসিজিতে সমস্যা হয়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষা নিরীক্ষা চলছে, এরপরই বলা যাবে তার প্রকৃত শারীরিক অবস্থা। 

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আজহারুল ইসলাম বলেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন। তার বুকে ব্যথা ও ঘাম আছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তার এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করতে হবে কিনা। 

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে  ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করলে তাকে একটি ব্যাগ ভর্তি টাকাসহ হেফাজতে নেয় সৈয়দপুর থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই ব্যাগে ৫০ লাখেরও বেশি টাকা আছে যা তার গার্মেন্টস ব্যবসার। এদিকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানিয়েছেন কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ঐ টাকা ভর্তি ব্যাগ নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেয়া হয়েছিল। এ সময় তার থাকা ওই ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে পুলিশ।

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল বলেন, তিনি একজন ব্যবসায়ী। নিয়ম মেনে তিনি টাকা নিয়ে আসছিলেন এবং প্রশাসনও অবহিত ছিল। কিন্তু একটি বিশেষ বিভাগ তাকে আটক করেছে। তাকে বিভিন্ন প্রশ্ন করা ও মানসিক টর্চার করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। হার্টে সমস্যা হওয়ার কারণে চিকিৎসকরা তাকে সরাসরি সিসিইউতে ভর্তি করেছেন। 

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে ঘটনাটি হস্তান্তর করা হবে। এরপর সেখান থেকে সিদ্ধান্ত আসবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow