বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শেখ বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩ এর ধারা ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হলো। এর আগে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার আবেদন করেন শেখ বশিরউদ্দীন। সেদিনই পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। গত বছরের

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শেখ বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩ এর ধারা ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হলো।

এর আগে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার আবেদন করেন শেখ বশিরউদ্দীন। সেদিনই পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।

গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। সেই সময় সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow