বিরোধীদলের হট্টগোল-ওয়াকআউটসহ যা যা হলো প্রথম অধিবেশনে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ)। সকাল ১১টায় শুরু হওয়া অধিবেশন মুলতবি ঘোষণা করা হয় বিকেলে। অধিবেশনের শুরুর দিনে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনসহ নানা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। জাগো নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—
সংসদের সভাপতি ড. খন্দকার মোশারফ হোসেন
সংসদের সভাপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিরোধীদলও সমর্থন জানায়।
নতুন স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কমাল
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক বীর বিক্রম লাভ করেন। তরুণ বয়সে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে পরপর তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে পরিচিতি পান। রাজনৈতিক জীবনে হাফিজ উ