বিলাল এর্দোয়ান-মেসুত ওজিলরা এখন কক্সবাজারে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্দোয়ানের পুত্র বিলাল এর্দোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজ়িল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ঠাসা কর্মসূচি রয়েছে এর্দোয়ানদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশেষ বিমানে করে এর্দোয়ানরা কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে তারা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। এ ছাড়া, ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। ক্যাম্প ৪-এ টিকা আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামে এর্দোয়ানের ব্যক্তিগত বিমান। সেখান থেকে সোজা হোটেলে যান তিন জনই। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আরনের সঙ্গে এর্দোয়া
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্দোয়ানের পুত্র বিলাল এর্দোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজ়িল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ঠাসা কর্মসূচি রয়েছে এর্দোয়ানদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশেষ বিমানে করে এর্দোয়ানরা কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
পরে তারা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। এ ছাড়া, ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। ক্যাম্প ৪-এ টিকা আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামে এর্দোয়ানের ব্যক্তিগত বিমান। সেখান থেকে সোজা হোটেলে যান তিন জনই। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আরনের সঙ্গে এর্দোয়ান, ওজ়িলও হোটেল থেকে সংস্থার দফতরে যান। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি নতুন মেডিক্যাল সেন্টারের উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির জেতার পর টিকার আর্থিক সহায়তায় এই মেডিক্যাল সেন্টার তৈরির কাজ শুরু হয়েছিল। ওৎজ়িলদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো।
What's Your Reaction?