বিশ্বকাপে ফারহান-ফখরের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে শ্রীলঙ্কাকে ৬৪ রানে হারাতে হবে পাকিস্তানকে। পাল্লেকেলেতে ফারহান-ফখরের বিশ্বরেকর্ড ওপেনিং জুটিতে তারা করেছে ২১২ রান।  শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাট করতে নেমে ডানহাতি-বাহাতি দুই ওপেনিং ব্যাটসম্যান ১৭৬ রানের জুটি গড়ে তোলেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। তারা ভেঙে দিয়েছেন এবারের আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের সাইফার্ট–অ্যালেনের ১৭৫* রানের জুটিকে। ১৬তম ওভারে দুশমন্ত চামিরার বলে ফখর জামান আউট হলে এই জুটি ভাঙে। ৪২ বলের ইনিংসে করেছেন ৮৪ রান। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। কিন্তু শেষ ৫ ওভারে হাস্যকর ভাবে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ১৯৮ থেকে ১৪ রানের মধ্যে ৬ উইকেট হারায় তারা। এরমধ্যেই ৫৯ বলে ৯ চার ৫ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন সাহিবজাদা ফারহান। এবারের বিশ্বকাপে ফারহানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। এর আগে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন। টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটসম্যানের দুই সেঞ্চুরি এই প্রথম।

বিশ্বকাপে ফারহান-ফখরের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে শ্রীলঙ্কাকে ৬৪ রানে হারাতে হবে পাকিস্তানকে। পাল্লেকেলেতে ফারহান-ফখরের বিশ্বরেকর্ড ওপেনিং জুটিতে তারা করেছে ২১২ রান। 

শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাট করতে নেমে ডানহাতি-বাহাতি দুই ওপেনিং ব্যাটসম্যান ১৭৬ রানের জুটি গড়ে তোলেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। তারা ভেঙে দিয়েছেন এবারের আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের সাইফার্ট–অ্যালেনের ১৭৫* রানের জুটিকে।

১৬তম ওভারে দুশমন্ত চামিরার বলে ফখর জামান আউট হলে এই জুটি ভাঙে। ৪২ বলের ইনিংসে করেছেন ৮৪ রান। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

কিন্তু শেষ ৫ ওভারে হাস্যকর ভাবে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ১৯৮ থেকে ১৪ রানের মধ্যে ৬ উইকেট হারায় তারা। এরমধ্যেই ৫৯ বলে ৯ চার ৫ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন সাহিবজাদা ফারহান।

এবারের বিশ্বকাপে ফারহানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। এর আগে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন। টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটসম্যানের দুই সেঞ্চুরি এই প্রথম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow