বিশ্বকাপে সবচেয়ে বেশি গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, কতবার?

ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সবচেয়ে বেশি গোলও তাদের। বিশ্বকাপ ইতিহাসে এমন অনেক রেকর্ডেই ব্রাজিলের নামটি সবার ওপরে। তবে ব্রাজিল কতবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে জানেন? সেটাও এক রেকর্ড। আজ (বৃহস্পতিবার) ভোরে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় সেলেসাওরা। তাতেই \'বি\' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে নাম লিখিয়েছে তারা। শুধু এবারই নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের আধিপত্য অবিশ্বাস্য। টুর্নামেন্টের ইতিহাসে তারা রেকর্ড ১৭ বার নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের ধারাবাহিক সাফল্য আরও বিস্ময়কর। তারা টানা ১২টি বিশ্বকাপে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে, যা গ্রুপ পর্বে তাদের অসাধারণ আধিপত্যের প্রমাণ। ব্রাজিল তাদের ইতিহাসে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে মাত্র তিনবার।-১৯৩০, ১৯৩৪ এবং ১৯৬৬ সালে। অর্থাৎ গত ৬০ বছরে কখনও বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়েনি ব্রাজিল। অবিশ্বাস্য! এমএমআর

বিশ্বকাপে সবচেয়ে বেশি গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, কতবার?

ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সবচেয়ে বেশি গোলও তাদের। বিশ্বকাপ ইতিহাসে এমন অনেক রেকর্ডেই ব্রাজিলের নামটি সবার ওপরে। তবে ব্রাজিল কতবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে জানেন? সেটাও এক রেকর্ড।

আজ (বৃহস্পতিবার) ভোরে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় সেলেসাওরা। তাতেই 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে নাম লিখিয়েছে তারা।

শুধু এবারই নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের আধিপত্য অবিশ্বাস্য। টুর্নামেন্টের ইতিহাসে তারা রেকর্ড ১৭ বার নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের ধারাবাহিক সাফল্য আরও বিস্ময়কর। তারা টানা ১২টি বিশ্বকাপে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে, যা গ্রুপ পর্বে তাদের অসাধারণ আধিপত্যের প্রমাণ।

ব্রাজিল তাদের ইতিহাসে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে মাত্র তিনবার।-১৯৩০, ১৯৩৪ এবং ১৯৬৬ সালে। অর্থাৎ গত ৬০ বছরে কখনও বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়েনি ব্রাজিল। অবিশ্বাস্য!

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow