বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা, প্রধান আসামি কারাগারে

কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা আত্মহত্যার প্ররোচনার মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত প্রধান আসামি ও ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য চার আসামিকে জামিন দেওয়া হয়েছে। রোববার (১০ মে) দুপুরে কুমিল্লার ১নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তারা আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী তাফসীরুল আলম বলেন, আলোচিত এই অপমৃত্যুর প্রধান আসামির জামিন হলে অপরাধ প্রবণতা বাড়তে পারে— এ যুক্তি উপস্থাপন করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই অমর্ত্য মজুমদার জানান, আদালতের নথি হাতে পেলে প্রধান আসামির রিমান্ড আবেদন করা হবে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই। মামলার বাদী ও নিহতের বাবা মো. হানিফ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের পর তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ মে রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার একটি বাসা থেকে ফারিহার মরদেহ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা, প্রধান আসামি কারাগারে

কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা আত্মহত্যার প্ররোচনার মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত প্রধান আসামি ও ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য চার আসামিকে জামিন দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে কুমিল্লার ১নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তারা আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তাফসীরুল আলম বলেন, আলোচিত এই অপমৃত্যুর প্রধান আসামির জামিন হলে অপরাধ প্রবণতা বাড়তে পারে— এ যুক্তি উপস্থাপন করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই অমর্ত্য মজুমদার জানান, আদালতের নথি হাতে পেলে প্রধান আসামির রিমান্ড আবেদন করা হবে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।

মামলার বাদী ও নিহতের বাবা মো. হানিফ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের পর তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার একটি বাসা থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow