বিশ্ব ইনডোরে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব

বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দ্রুততম মানব ইমরানুর রহমান। পোল্যান্ডে আজ শুক্রবার অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে তিনি ৪৯ জনের মধ্যে ৩৭তম হয়েছেন৷ বিশ্ব ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে ইমরান দুই নম্বর হিটে ছিলেন। তিনি ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। তার হিটে সাত জনের মধ্যে পঞ্চম হলেও এটি তার এই মৌসুমের সেরা টাইমিং। প্রতি হিটের প্রথম তিন জন ও সব হিট মিলিয়ে সেরা তিন টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন। ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে স্বর্ণ জেতেন। যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। এরপরের দুইবার অবশ্য তিনি তার অবস্থান ধরে রাখতে পারেননি। বিশ্ব ইনডোরে অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর ম্যানেজার হিসেবে যাওয়ার কথা ছিল। তার ফ্লাইট ছিল কাতারের দোহা হয়ে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সেই ফ্লাইট প্রথমে বিলম্ব ও পরবর্তীতে স্থগিত হওয়ায় তার যাওয়া হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow