বিড়াল দিয়ে কারাগারে মাদক পাচারের চেষ্টা

রাশিয়ার নিজনি নোভোগোরোদ অঞ্চলে একটি বিড়ালকে দিয়ে মাদক পাচারের চেষ্টা করা হয়েছে। তবে কারা কর্মকর্তারা বিড়ালটিকে আটক করেন এবং পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা করে এটিকে ছেড়ে দেন। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২১ জুলাই) জানিয়েছে, রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিড়ালটির গলায় মাদক সমৃদ্ধ দুটি কলার পরিয়ে দেওয়া হয়। বিড়ালের গলায় কলার দেখে কারা কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন তারা এটি ধরে ফেলেন। এরপর বিড়ালটির গলা থেকে কলারগুলো খুলে ফেলা হয়। এই কলারগুলো বাড়িতে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এগুলোর ভেতর মাদকগুলো লুকানো ছিল। পরবর্তীতে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় বিড়ালটি তার গলায় মাদকই বহন করছিল। যেহেতু মাদক ছিল তাই বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর এটিকে নিজের মতো করে চলে যেতে ছেড়ে দেওয়া হয়।  

বিড়াল দিয়ে কারাগারে মাদক পাচারের চেষ্টা

রাশিয়ার নিজনি নোভোগোরোদ অঞ্চলে একটি বিড়ালকে দিয়ে মাদক পাচারের চেষ্টা করা হয়েছে। তবে কারা কর্মকর্তারা বিড়ালটিকে আটক করেন এবং পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা করে এটিকে ছেড়ে দেন।

বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২১ জুলাই) জানিয়েছে, রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিড়ালটির গলায় মাদক সমৃদ্ধ দুটি কলার পরিয়ে দেওয়া হয়। বিড়ালের গলায় কলার দেখে কারা কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন তারা এটি ধরে ফেলেন। এরপর বিড়ালটির গলা থেকে কলারগুলো খুলে ফেলা হয়।

এই কলারগুলো বাড়িতে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এগুলোর ভেতর মাদকগুলো লুকানো ছিল।

পরবর্তীতে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় বিড়ালটি তার গলায় মাদকই বহন করছিল। যেহেতু মাদক ছিল তাই বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর এটিকে নিজের মতো করে চলে যেতে ছেড়ে দেওয়া হয়।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow