বিয়ের পর বদলে গেছেন আরমান

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক। হিন্দির পাশাপাশি তেলুগু, বাংলা, ইংরেজি, কন্নড়, মারাঠি, তামিল, গুজরাতি, পাঞ্জাবি, উর্দু ও মালয়ালম ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তবে এবার সংগীত নয়, ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় এই তারকা। ২০২৫ সালে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আরমান। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করে সংসার জীবনে পা রাখেন তিনি। বিয়ের পর জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ গায়ক। আরমানের ভাষায়, “আমি নিজেকে এখন আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ মানুষ বলে মনে করি।” তিনি জানান, আগে কাজের চাপ এবং নিজেকে প্রমাণের অদৃশ্য প্রতিযোগিতায় ব্যস্ত থাকতে হতো। কিন্তু আশনার সঙ্গে সংসার শুরু করার পর তার জীবনে এসেছে স্থিরতা ও প্রশান্তি। এই মানসিক পরিবর্তন তার সংগীতচর্চাতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। গত বছর পেশাগত ও ব্যক্তিগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আরমান। তবে সেই সময়টিই তাকে ধৈর্য ধরতে এবং নিজের মনের কথা শুনতে শিখিয়েছে বলে মনে করেন তিনি। এখন জীবনকে অনেক বেশি ভারসাম্যপূর্ণভাবে দেখছেন এই শিল্পী। প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে বাগদান সারেন আরমান

বিয়ের পর বদলে গেছেন আরমান

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক। হিন্দির পাশাপাশি তেলুগু, বাংলা, ইংরেজি, কন্নড়, মারাঠি, তামিল, গুজরাতি, পাঞ্জাবি, উর্দু ও মালয়ালম ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তবে এবার সংগীত নয়, ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় এই তারকা।

২০২৫ সালে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আরমান। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করে সংসার জীবনে পা রাখেন তিনি। বিয়ের পর জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ গায়ক।

আরমানের ভাষায়, “আমি নিজেকে এখন আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ মানুষ বলে মনে করি।”

তিনি জানান, আগে কাজের চাপ এবং নিজেকে প্রমাণের অদৃশ্য প্রতিযোগিতায় ব্যস্ত থাকতে হতো। কিন্তু আশনার সঙ্গে সংসার শুরু করার পর তার জীবনে এসেছে স্থিরতা ও প্রশান্তি। এই মানসিক পরিবর্তন তার সংগীতচর্চাতেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

গত বছর পেশাগত ও ব্যক্তিগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আরমান। তবে সেই সময়টিই তাকে ধৈর্য ধরতে এবং নিজের মনের কথা শুনতে শিখিয়েছে বলে মনে করেন তিনি। এখন জীবনকে অনেক বেশি ভারসাম্যপূর্ণভাবে দেখছেন এই শিল্পী।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে বাগদান সারেন আরমান ও আশনা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ২০২৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন এই জুটি।

আরও পড়ুন:
সত্যজিৎ ছাড়াও শংকরের গল্পে সিনেমা নির্মাণ করেছেন যারা
হলিউডে পাড়ি জমানোর কারণ জানালেন প্রিয়াঙ্কা

সংগীতের মঞ্চে সফলতা তো আছেই, তার বাইরেও নতুন এক অধ্যায়ে নিজেকে আবিষ্কার করছেন আরমান-এমনটাই জানালেন জনপ্রিয় এই গায়ক।

এমএমএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow