বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার সুপ্তা

মাঠে প্রতিপক্ষের বোলারদের সামলানোর পর এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। গত ৮ জানুয়ারি অনেকটা ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের পরিচিত নজীব রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্তার গায়ে হলুদ ও বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সতীর্থ ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই টাইগ্রেস তারকা। সুপ্তার জীবনসঙ্গী নজীব রহমান তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত। তিনি আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে দেশে ফেরার পরই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন সুপ্তা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আনন্দ আর বিয়ের খুশি—সব মিলিয়ে সময়টা বেশ উপভোগ করছেন এই ক্রিকেটার। উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মূল আসর নিশ্চিত করার পেছনে বড় অবদান ছিল শারমিন সুপ্তার। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ব্যাটিং করে তিনি সংগ্রহ করেছিলেন ১৯৪ রান। বাছাইপর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ এখন মূল পর্বের অপেক্ষায়। বিয়ের আমেজ কাটিয়ে খুব শীঘ্রই মাঠে ফিরতে হচ্ছে সুপ্তাকে। নারী ব

বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার সুপ্তা

মাঠে প্রতিপক্ষের বোলারদের সামলানোর পর এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। গত ৮ জানুয়ারি অনেকটা ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের পরিচিত নজীব রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্তার গায়ে হলুদ ও বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সতীর্থ ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই টাইগ্রেস তারকা।

সুপ্তার জীবনসঙ্গী নজীব রহমান তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত। তিনি আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে দেশে ফেরার পরই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন সুপ্তা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আনন্দ আর বিয়ের খুশি—সব মিলিয়ে সময়টা বেশ উপভোগ করছেন এই ক্রিকেটার।

উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মূল আসর নিশ্চিত করার পেছনে বড় অবদান ছিল শারমিন সুপ্তার। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ব্যাটিং করে তিনি সংগ্রহ করেছিলেন ১৯৪ রান। বাছাইপর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ এখন মূল পর্বের অপেক্ষায়।

বিয়ের আমেজ কাটিয়ে খুব শীঘ্রই মাঠে ফিরতে হচ্ছে সুপ্তাকে। নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজকে সামনে রেখে দ্রুতই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরু করে ফুরফুরে মেজাজেই দলের ক্যাম্পে যোগ দেবেন সুপ্তা।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow