বুড়িচংয়ে সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা-সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২২ এপ্রিল) বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরে একটি স্কুল সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সাখাওয়াত হাফিজ। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার কলার চেপে ধরেন এবং তার সহযোগীরা তাকে মারধর করে এবং ক্যামেরা-সরঞ্জাম ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করেন। এছড়াও জানা যায়, কয়েক মাস আগে "ইউপি চেয়ারম্যানকে জিম্মি করে বিজিডির ৪০০ কার্ড নিয়ে গেলেন বিএনপির সভাপতি সালাউদ্দিন" এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশের পর থেকেই ওই সাংবাদিক সাখাওয়াত হাফিজকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতি

বুড়িচংয়ে সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা-সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২২ এপ্রিল) বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরে একটি স্কুল সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সাখাওয়াত হাফিজ। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার কলার চেপে ধরেন এবং তার সহযোগীরা তাকে মারধর করে এবং ক্যামেরা-সরঞ্জাম ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করেন।

এছড়াও জানা যায়, কয়েক মাস আগে "ইউপি চেয়ারম্যানকে জিম্মি করে বিজিডির ৪০০ কার্ড নিয়ে গেলেন বিএনপির সভাপতি সালাউদ্দিন" এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশের পর থেকেই ওই সাংবাদিক সাখাওয়াত হাফিজকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

সাখাওয়াত হাফিজ সাপ্তাহিক একুশে বাংলা পত্রিকার সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর এবং দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগ অস্বীকার করে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন,আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান,সালাউদ্দিন আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow