বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় নতুন এ উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এর আগে ফটিকছড়ি উপজেলায় দুটি থানা (ফটিকছড়ি ও ভূজপুর), দুটি পৌরসভা (ফটিকছড়ি ও নাজিরহাট) এবং ১৮টি ইউনিয়ন ছিল। প্রায় ৭ লাখ জনসংখ্যার এই বৃহৎ উপজেলাকে দেখভাল করা একক প্রশাসনিক কাঠামোর জন্য বেশ দুরূহ হয়ে উঠেছিল। দীর্ঘ সময় ধরে বিশাল আয়তনের ফটিকছড়ি উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, বৃহৎ এই উপজেলাকে ভাগ করার সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক। বিভাজনের ফলে সরকারি উন্নয়নমূলক বরাদ্দ ও বাজেট দ্বিগুণ হবে, যা মাঠপর্যায়ে জনসেবা প্রাপ্তি আরও দ্রুত ও কার্যকর করবে। নতুন উ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় নতুন এ উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে।
এর আগে ফটিকছড়ি উপজেলায় দুটি থানা (ফটিকছড়ি ও ভূজপুর), দুটি পৌরসভা (ফটিকছড়ি ও নাজিরহাট) এবং ১৮টি ইউনিয়ন ছিল। প্রায় ৭ লাখ জনসংখ্যার এই বৃহৎ উপজেলাকে দেখভাল করা একক প্রশাসনিক কাঠামোর জন্য বেশ দুরূহ হয়ে উঠেছিল। দীর্ঘ সময় ধরে বিশাল আয়তনের ফটিকছড়ি উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহৎ এই উপজেলাকে ভাগ করার সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক। বিভাজনের ফলে সরকারি উন্নয়নমূলক বরাদ্দ ও বাজেট দ্বিগুণ হবে, যা মাঠপর্যায়ে জনসেবা প্রাপ্তি আরও দ্রুত ও কার্যকর করবে। নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা ও অন্যান্য সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে দ্রুত সময়ে পৌঁছে যাবে।
What's Your Reaction?