বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে সুখবর দিলেন মন্ত্রী

সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনের সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরবর্তীকালে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলী যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়। তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি ও নীতিনির্ধারণী বিষয়। এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ার নয়; বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে সরাসরি সম্পর্কিত। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে সুখবর দিলেন মন্ত্রী
সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনের সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরবর্তীকালে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলী যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়। তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি ও নীতিনির্ধারণী বিষয়। এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ার নয়; বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে সরাসরি সম্পর্কিত। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন পাঁচ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং দুই লাখ ছয় হাজার ৬৯৯ জন কর্মচারী। প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান— স্কুল: দেশে ১৮ হাজার ৫৭৮টি বেসরকারি স্কুলে দুই লাখ ৬৫ হাজার ৬৭৮ জন শিক্ষক ও ৯৬ হাজার ৮৯২ জন কর্মচারী কর্মরত। স্কুল অ্যান্ড কলেজ: এক হাজার ৪৯৩টি প্রতিষ্ঠানে ৫৯ হাজার ৭৯৭ জন শিক্ষক ও ২০ হাজার ৭৮২ জন কর্মচারী রয়েছেন। কলেজ: দুই হাজার ৭৩৮টি কলেজে ৮৬ হাজার ৬৪৬ জন শিক্ষক ও ৩১ হাজার ৯৫৬ জন কর্মচারী কর্মরত। মাদ্রাসা: নয় হাজার ২৯৩টি মাদ্রাসায় এক লাখ ৬৪ হাজার ৩৭১ জন শিক্ষক ও ৪৫ হাজার ৫২৪ জন কর্মচারী রয়েছেন। কারিগরি ও ভোকেশনাল: দুই হাজার ২৭টি প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০২ জন শিক্ষক ও ১১ হাজার ৫৪৫ জন কর্মচারী কর্মরত। শেষে শিক্ষামন্ত্রী পুনর্ব্যক্ত করেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow