বোতলে তেল না দেওয়ায় পাম্প কর্মীকে মারধর
নাটোর শহরের ‘নাটোর পেট্রোলিয়াম এজেন্সি’ নামের একটি ফিলিং স্টেশনে বোতলে তেল না দেওয়ায় পাম্প কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম- সানু রায়। তিনি ওই ফিলিং স্টেশনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শাহীন নামের এক ব্যক্তি ওই পাম্পে এসে বোতলে করে তেল নিতে চান। সরকারি ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সেলসম্যান সানু রায় বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর শাহীন একটি কাঠ নিয়ে এসে সানুর ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোর শহরের ‘নাটোর পেট্রোলিয়াম এজেন্সি’ নামের একটি ফিলিং স্টেশনে বোতলে তেল না দেওয়ায় পাম্প কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম- সানু রায়। তিনি ওই ফিলিং স্টেশনে সেলসম্যান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শাহীন নামের এক ব্যক্তি ওই পাম্পে এসে বোতলে করে তেল নিতে চান। সরকারি ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সেলসম্যান সানু রায় বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর শাহীন একটি কাঠ নিয়ে এসে সানুর ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
What's Your Reaction?