ইবিতে শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর কারাগারে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের মূল আসামি ফজলুর রহমান দীর্ঘদিন পুলিশ হেফাজতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসক তাকে সুস্থ ঘোষণা করলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত কোনো কথা বলতে পারেন না। যে কারণে তার কাছ থেকে এখনো বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়নি। তবে তিনি আহত অবস্থায় চিকিৎসকের সামনে একটি লিখিত স্টেটমেন্ট দিয়েছিলেন। মামলাটি এখনো তদন্তাধীন। ওসি আরও বলেন, মামলার অন্য আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারেন, সেজন্য আদালতের নির্দেশনা মোতাবেক আমরা এরইমধ্যে ইমিগ্রেশনসহ বিভিন্ন স্থানে চিঠি পাঠিয়েছি। ইরফান উল্লাহ/এসআর/এএসএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের মূল আসামি ফজলুর রহমান দীর্ঘদিন পুলিশ হেফাজতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসক তাকে সুস্থ ঘোষণা করলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত কোনো কথা বলতে পারেন না। যে কারণে তার কাছ থেকে এখনো বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়নি। তবে তিনি আহত অবস্থায় চিকিৎসকের সামনে একটি লিখিত স্টেটমেন্ট দিয়েছিলেন। মামলাটি এখনো তদন্তাধীন।
ওসি আরও বলেন, মামলার অন্য আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারেন, সেজন্য আদালতের নির্দেশনা মোতাবেক আমরা এরইমধ্যে ইমিগ্রেশনসহ বিভিন্ন স্থানে চিঠি পাঠিয়েছি।
ইরফান উল্লাহ/এসআর/এএসএম
What's Your Reaction?