‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে শিবির নেতার পদত্যাগ
লালমনিরহাটের আদিতমারীতে আরিয়ান সোহেল নামের এক শিবির নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি কমলাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (২২ মে) এক লিখিত বিবৃতির মাধ্যমে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির এই ঘোষণা দেন তিনি। পদত্যাগপত্রে আরিয়ান সোহেল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে এই মুহূর্তে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কমলাবাড়ী ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণের আগে সোহেল লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাহিত্য সম্পাদক হিসেবেও দীর্ঘসময় তার সাংগঠনিক দায়িত্ব পালন করেন। বিদায়ী ওই বিবৃতিতে তিনি তার দায়িত্ব পালনকালে অজান্তে হওয়া যেকোনো ভুলত্রুটির জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে ক্ষমার দৃষ্টি কামনা করেছেন। একইসঙ্গে তিনি সংগঠনের সব স্তরের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্রশিবিরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ বিষয়ে জেলা ছাত্র
লালমনিরহাটের আদিতমারীতে আরিয়ান সোহেল নামের এক শিবির নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি কমলাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২২ মে) এক লিখিত বিবৃতির মাধ্যমে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির এই ঘোষণা দেন তিনি।
পদত্যাগপত্রে আরিয়ান সোহেল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে এই মুহূর্তে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
কমলাবাড়ী ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণের আগে সোহেল লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাহিত্য সম্পাদক হিসেবেও দীর্ঘসময় তার সাংগঠনিক দায়িত্ব পালন করেন।
বিদায়ী ওই বিবৃতিতে তিনি তার দায়িত্ব পালনকালে অজান্তে হওয়া যেকোনো ভুলত্রুটির জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে ক্ষমার দৃষ্টি কামনা করেছেন। একইসঙ্গে তিনি সংগঠনের সব স্তরের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্রশিবিরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ বিষয়ে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল হাসান লিজু বলেন, ‘দীর্ঘদিন ধরে সে আমাদের সংগঠনের কোনো কার্যক্রমে দায়িত্বে নেই। আমাদের কর্মীদের কোনো পদত্যাগ হয় না। দায়িত্বে না থাকলে কীভাবে পদত্যাগ হয়?’
মহসীন ইসলাম শাওন/এসআর/এএসএম
What's Your Reaction?