ব্যাটারিচালিত অটোরিকশা আটক করতে গিয়ে আহত পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা আটক করতে গিয়ে আহত হওয়া পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ সদস্য মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় কনস্টেবল আব্দুল কুদ্দুস একটি অটোরিকশা আটক করেন। আটক অটোরিকশাটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক কুদ্দুসকে ধাক্কা দিলে তিনি সড়ক বিভাজকে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এমআরএএইচ/এসএইচএস
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা আটক করতে গিয়ে আহত হওয়া পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের (৫৫) মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ সদস্য মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় কনস্টেবল আব্দুল কুদ্দুস একটি অটোরিকশা আটক করেন।
আটক অটোরিকশাটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক কুদ্দুসকে ধাক্কা দিলে তিনি সড়ক বিভাজকে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
এমআরএএইচ/এসএইচএস
What's Your Reaction?