ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছলিমউদ্দিন ওই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে মাঠ থেকে গরু আনতে বাড়ি থেকে বের হন ছলিমউদ্দিন। এসময় বৃষ্টি শুরু হলে মাঠেই আটকা পড়েন। কিছুক্ষণ পর বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জেআইএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছলিমউদ্দিন ওই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে মাঠ থেকে গরু আনতে বাড়ি থেকে বের হন ছলিমউদ্দিন। এসময় বৃষ্টি শুরু হলে মাঠেই আটকা পড়েন। কিছুক্ষণ পর বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জেআইএম
What's Your Reaction?