বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে ইন্টারনেট লাইনের কাজ করছিলেন আরিফ। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এম ইসলাম/এফএ

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে ইন্টারনেট লাইনের কাজ করছিলেন আরিফ। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এম ইসলাম/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow