বড় অঘটনের পরিকল্পনা, নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন গ্রেফতার

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের। গ্রেফতাররা হলেন- ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) ও রায়হান আলী (২৪)। এসময় তাদের কাছ থেকে দুটি ব্যানার উদ্ধার করা হয়। বুধবার (২০ মে) তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তুরাগ থানার বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুরাগ থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুটি ব্যানারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ

বড় অঘটনের পরিকল্পনা, নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন গ্রেফতার

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের।

গ্রেফতাররা হলেন- ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) ও রায়হান আলী (২৪)। এসময় তাদের কাছ থেকে দুটি ব্যানার উদ্ধার করা হয়।

বুধবার (২০ মে) তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানার বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুরাগ থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুটি ব্যানারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিলেন।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

টিটি/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow