ভটভটির ধাক্কায় স্কুলছাত্রী নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাইকেল চালানোর সময় কাঠবোঝাই ভটভটির ধাক্কায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তমা বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তমা বাড়ির পাশের সড়কে সাইকেল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাঠবোঝাই ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাইকেল চালানোর সময় কাঠবোঝাই ভটভটির ধাক্কায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তমা বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তমা বাড়ির পাশের সড়কে সাইকেল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাঠবোঝাই ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?