ভাঙা আঙুল নিয়েই ভিলাকে ফাইনাল জেতালেন মার্তিনেজ

১৯৯৬ সালের পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। ফ্রাইবুর্গকে ৩-০ গোলে ফাইনালে হারিয়েছে ভিলা। ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আঙুলে চোট পান গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শুরুর আগমুহূর্তে আঘাত লাগে তার। সঙ্গে সঙ্গে তাকে ফিজিও পরীক্ষা করেন। তবুও চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন মার্তিনেজ। বুধবার অ্যাস্টন ভিলা ৩-০ গোলে জিতে ৪৪ বছর পর প্রথম ইউরোপিয়ান ট্রফি নিশ্চিত করে। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক মাঠে খুব একটা ব্যস্ত সময় না পার করলেও দুইটি সেভ করেন। ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মরগান রজার্সের গোলে ভিলা ম্যাচ জেতে এবং দীর্ঘ শিরোপা খরা দূর করে। শিরোপা জেতার পর মার্তিনেজ বলেন, ‘আজ ওয়ার্ম-আপে আমি আঙুল ভেঙেছি। কিন্তু আমার জীবনে প্রতিটি খারাপ ঘটনা শেষ পর্যন্ত ভালো কিছু নিয়ে আসে। আমি সারা জীবন এভাবেই খেলেছি এবং খেলতে থাকবো।’ তিনি আরও বলেন, ‘প্রথমে বুঝতে পারছিলাম না কতটা গুরুতর। বল ধরার সময় মনে হচ্ছিল সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। তবে এগুলোই খেলোয়াড়দের সহ্য করতে হয়, আর আমি অ্যাস্টন ভিলার জয়ে অবদান রাখতে পেরে গর্বিত।’ ম্যাচ শেষে চোট নিয়েও তিনি উদযাপনে অংশ নেন এবং ভিলা সমর্থকদের সঙ্গে আনন্দ

ভাঙা আঙুল নিয়েই ভিলাকে ফাইনাল জেতালেন মার্তিনেজ

১৯৯৬ সালের পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। ফ্রাইবুর্গকে ৩-০ গোলে ফাইনালে হারিয়েছে ভিলা। ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আঙুলে চোট পান গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

ম্যাচ শুরুর আগমুহূর্তে আঘাত লাগে তার। সঙ্গে সঙ্গে তাকে ফিজিও পরীক্ষা করেন। তবুও চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন মার্তিনেজ। বুধবার অ্যাস্টন ভিলা ৩-০ গোলে জিতে ৪৪ বছর পর প্রথম ইউরোপিয়ান ট্রফি নিশ্চিত করে।

৩৩ বছর বয়সী এই গোলরক্ষক মাঠে খুব একটা ব্যস্ত সময় না পার করলেও দুইটি সেভ করেন। ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মরগান রজার্সের গোলে ভিলা ম্যাচ জেতে এবং দীর্ঘ শিরোপা খরা দূর করে।

শিরোপা জেতার পর মার্তিনেজ বলেন, ‘আজ ওয়ার্ম-আপে আমি আঙুল ভেঙেছি। কিন্তু আমার জীবনে প্রতিটি খারাপ ঘটনা শেষ পর্যন্ত ভালো কিছু নিয়ে আসে। আমি সারা জীবন এভাবেই খেলেছি এবং খেলতে থাকবো।’

তিনি আরও বলেন, ‘প্রথমে বুঝতে পারছিলাম না কতটা গুরুতর। বল ধরার সময় মনে হচ্ছিল সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। তবে এগুলোই খেলোয়াড়দের সহ্য করতে হয়, আর আমি অ্যাস্টন ভিলার জয়ে অবদান রাখতে পেরে গর্বিত।’

ম্যাচ শেষে চোট নিয়েও তিনি উদযাপনে অংশ নেন এবং ভিলা সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এরপর কোচ উনাই এমেরিকে কাঁধে তুলে উদযাপন করেন তিনি।

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দল ও তার সমর্থকদের এখন আশা মার্তিনেজের চোট যেন গুরুতর না হয়।।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow