ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র ও কর্ণাটকসহ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যেও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, টানা বর্ষণের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে স্কুল বন্ধের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো রাজ্য সরকার রাজ্যব্যাপী ছুটি ঘোষণা করেনি। তবে

ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র ও কর্ণাটকসহ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যেও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, টানা বর্ষণের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে স্কুল বন্ধের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো রাজ্য সরকার রাজ্যব্যাপী ছুটি ঘোষণা করেনি। তবে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন প্রয়োজন অনুযায়ী পৃথক সিদ্ধান্ত নিতে পারে বলে জানানো হয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow